‘টক্সিক’ মুক্তির ঘোষণা দিলেন যশ

এশিয়া পোস্ট বিনোদন
‘টক্সিক’ মুক্তির ঘোষণা দিলেন যশ
অবশেষে দক্ষিণী তারকা যশ ‘টক্সিক’ মুক্তির তারিখ ঘোষণা করলেন। ছবি: সংগৃহীত

এক দিনের ব্যবধানে বদলে গেল যশের বহুল প্রত্যাশিত অ্যাকশন-থ্রিলার টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমার মুক্তির সিদ্ধান্ত। গত মার্চে মুক্তির তারিখ চূড়ান্ত করা হলেও, হঠাৎ করেই তা স্থগিত করা হয়। বারবার মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হলেও তা পিছিয়ে যাচ্ছিল। চলতি বছর সিনেমাটি পর্দায় আসছে না—ঘোষণার এক দিন পরই দক্ষিণী মহাতারকা ‘রকি ভাই’ যশ ঘোষণা দিলেন, আগামী আগস্টেই মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমা।

Advertisement

বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে যশের ‘টক্সিক’ ঘিরে। কেজিএফের পর যশ পর্দায় কীভাবে হাজির হবেন—তাই নিয়ে সবার আগ্রহ ছিল তুঙ্গে। একাধিকবার বদলের পর ‘টক্সিক’-এর মুক্তির নতুন দিনক্ষণ ঘোষণা করলেন যশ। রোববার এক্স হ্যান্ডেলে নিজেই জানান সেই কথা। সব ঠিক থাকলে আগামী ২৬ আগস্ট মুক্তির আলো দেখবে মারদাঙ্গা সিনেমাটি। যশের ঘোষণায় হতাশায় নিমজ্জিত ভক্তদের মধ্যে দেখা দিয়েছে প্রাণোচ্ছলতা। সূত্র: সংবাদ প্রতিদিন

মনস্টার মাইন্ড ক্রিয়েশন এবং ভেঙ্কট কে নারায়ণার কেভিএন প্রোডাকশনের ‘টক্সিক’ ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তির কথা ছিল। এরপর সিদ্ধান্ত হয় চলতি বছরের ১৯ মার্চ মুক্তির পাবে। তবে সেই সময় আমেরিকা-ইরান যুদ্ধ আবহে ছবি মুক্তির দিন পিছিয়ে যায়।

মারাকাটারি অ্যাকশন, যৌনতায় ভরপুর ‘টক্সিক’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালায়লাম ভাষায়।

গল্পের প্রেক্ষাপট নব্বইয়ের দশকের গোয়ার মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপট নিয়ে। সেই সময়ের নিষ্ঠুর ও অন্ধকার সাম্রাজ্যের গল্প দেখাবেন দক্ষিণী সুপারস্টার যশ। যশের মেগাবাজেট ‘টক্সিক’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কিয়ারা আদভানি। ছবির বিশেষ চরিত্রে রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘এলিজাবেথ’ নামে এক ক্যারিশম্যাটিক চরিত্রে দেখা যাবে হুমা কুরেশিকে। যশের গ্যাংস্টার ড্রামার অন্যতম নাটকীয় চরিত্র ‘মেলিসা’র ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত। ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায় দেখা যাবে নয়নতারাকে। ছবি ঘিরে ক্রমশ উৎসাহ বাড়ছে অনুরাগীদের। মোদ্দাকথা, পরিচালক গীতু মোহনদাস নায়কের ভয়ংকর চেহারা আর অ্যাকশন উন্মোচন করে আকর্ষণ বাড়িয়েছেন দর্শকদের মধ্যে। তবে সিনেমহলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারে যশের সিনেমাটি—সেটাই দেখার।