logo

সুশান্ত হত্যা মামলায় সাময়িক স্বস্তিতে রিয়া

সুশান্ত হত্যা মামলায় সাময়িক স্বস্তিতে রিয়া

দীর্ঘ চার বছর পর আইনি ঝামেলা থেকে পুরোপুরি রেহাই না পেলেও কিছুটা স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ ওঠে। অভিনেতার মৃত্যুর নেপথ্যে মাদকাসক্তি ও তা সরবরাহের অভিযোগ ওঠে তার প্রেমিকা-অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) বিশেষ এনডিপিএস আদালত অভিযোগ থেকে সাময়িক মুক্তি দেন অভিনেত্রী রিয়া এবং তার ভাই শৌভিককে। একই সঙ্গে তাদের ‘ফ্রিজ’ করা ব্যাংক অ্যাকাউন্ট অবমুক্ত করার নির্দেশও দেন আদালত। মাদক মামলার তদন্তের সময় ২০২০ সালে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এই অ্যাকাউন্টগুলো ফ্রিজ করেছিল।

রিয়ার আইনজীবীর আবেদনের পর তদন্ত করলে তদন্তকারী সংস্থা অ্যাকাউন্টগুলোর সঙ্গে মাদক চক্রের সরাসরি কোনো আর্থিক যোগসূত্র অকাট্যভাবে প্রমাণ করতে পারেনি। তাই তাদের ‘ফ্রিজ’ করা অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সুশান্তের মৃত্যুর পর থেকে রিয়া কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করেন। এমনকি নিজেকে অভিনয় থেকে দূরে রাখেন। আদালতের নতুন সিদ্ধান্ত রিয়ার জন্য সেই অন্ধকার সময়ে কিছুটা আলোর মুখ দেখাল।