logo

ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না : মিশা সওদাগর 

ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না : মিশা সওদাগর 

বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর। আটশর বেশি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি গড়ে তুলেছেন এক বর্ণাঢ্য অভিনয়জীবন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এদিকে অভিনয়ের পাশাপাশি বর্তমান সময়ে নায়ক-নায়িকাদের মধ্যে ব্র্যান্ড প্রোমোশনে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে নায়িকা অপু বিশ্বাস,  শবনম বুবলী, পরীমণির মতো অনেক জনপ্রিয় শিল্পীকেই এখন দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়। সে তালিকায় যুক্ত হয়েছেন রুপালি পর্দার তুমুল জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। সময়ের ট্রেন্ড অনুসরণ করে শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন দেশের এই  জনপ্রিয়ত অভিনেতা। তবে সব ধরনের ব্র্যান্ড ওপেনিংয়ে তিনি যান না, এ কথা আগেই জানিয়েছেন ভক্তদের।

সম্প্রতি একটি লাইফস্টাইল ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ব্র্যান্ড প্রমোশন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

মিশা জানান, ব্র্যান্ড ওপেনিংয়ে তার চাহিদা থাকলেও মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবেও তিনি অনেক ক্ষেত্রে আগ্রহ দেখাননি। 

এদিকে, রাজনৈতিক কারণে লম্বা সময় ধরে দেশের বাইরে থাকা সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর সিদ্ধান্ত বিসিবির। তাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিশা বলেন, সাকিবকে দেশে আরও আগেই ফেরানো উচিত ছিল।

যোগ করে তিনি আরও বলেন, যারা সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলবে এবং রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে তখন সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। যাদের মেধা আছে তারা জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট ও রাজনীতিকে এক করা যাবে না।

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি ভীষণভাবে মিস করবেন উল্লেখ করে মিশা সওদাগর বলেন, এবার ভীষণভাবে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে মিস করব। তবে ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই বুঝেশুনেই নিয়েছে। তবে আমরা মিস করব বাংলাদেশ দলকে।