প্রেমিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ সানিয়া মালহোত্রার

বেশ কিছুদিন লুকোচুরির পর প্রকাশ্যে আসে বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মার সম্পর্ক। তবে সেই সম্পর্ক আর টিকল না—প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ ঘটালেন সানিয়া মালহোত্রা।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রা এবং সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা তাদের সম্পর্কের ইতি টেনেছেন। এক বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে ছিলেন। গত বছরের শুরুর দিকে সম্পর্ক হলেও ব্যক্তিগত জীবনকে সানিয়া গোপন রেখেছিলেন। এমনকি দুজনের কেউই জনসমক্ষে তাদের সম্পর্ক নিয়ে কখনও কথা বলেননি।
সেই লুকোচুরির প্রেম নীরবে ভেঙে গেল। নানা বিষয় নিয়ে মতপার্থক্য থাকায় তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাদের প্রেম নিয়ে যেমন নাটকীয়তা ছিল, বিচ্ছেদ ঘিরে ছিল না কোনো বিতর্ক। সানিয়া ও ঋষভ দুজনই সমঝোতার ভিত্তিতে শ্রদ্ধাপূর্ণভাবে বিচ্ছেদের পথে এগিয়েছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারা দুজন একে অন্যকে আনফলো করেছেন। ফলে ভক্তরা ধারণা করে নেন, এই তারকা জুটি বিচ্ছেদের পথে হাঁটছেন। বিচ্ছেদ হলেও উভয়েই কর্মজীবনে নিজেদের ব্যস্ত রাখছেন। হয়তো আলাদা হওয়ার শোক ভুলে যেতে চাইছেন দুজনই।