logo

‘গোস্ট রাইডার’ হচ্ছেন রায়ান গসলিং

‘গোস্ট রাইডার’ হচ্ছেন রায়ান গসলিং

কানাডিয়ান অভিনেতা ও সংগীতশিল্পী রায়ান গসলিং হলিউডের বিখ্যাত সুপারহিরো ভিত্তিক সিনেমা ‘গোস্ট রাইডার’-এর পরবর্তী পর্বের জন্য নিশ্চিত হয়েছেন। মার্ভেল স্টুডিওসের সঙ্গে জটিল ও দীর্ঘ আলোচনার পর ‘প্রজেক্ট হেইল মেরি’ তারকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে হলিউড রিপোর্টার্স সূত্রে জানা গেছে।

যদিও মার্ভেল স্টুডিওর আসন্ন প্রকল্পটি এখনও প্রযোজনা সংস্থার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে, তার পরও গসলিংকে মূল চরিত্রে রেখেই পরের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এর আগে জনপ্রিয় অভিনেতা নিকোলাজ কেজ ২০০৭ সালে আমেরিকান সুপারহিরো মুভিতে অভিনয় করেন। সিনেমাটি জনি ব্লেজ (কেজ) নামের একজন মোটরসাইকেলপ্রেমীর গল্প বলে। বাবাকে বাঁচিয়ে রাখার জন্য ওই মোটরসাইকেলপ্রেমী এক অতিপ্রাকৃত রূপান্তরের মধ্য দিয়ে যায়। মজার ব্যাপার হলো, সিনেমাটিতে গসলিং-এর বর্তমান সঙ্গী ইভা মেন্ডেস সাড়া জাগানো ওই সিনেমায় জনি ব্লেজের প্রেমিকার চরিত্রে অভিনয় করেন।

সম্প্রতি রায়ান গসলিং নিজেই জানান, ‘গোস্ট রাইডার’-এর পরবর্তী সিনেমায় অভিনয়ের জন্য তিনি মার্ভেল স্টুডিওটির সঙ্গে আলোচনা করেছেন। তাদের কথা খুবই পজিটিভ এবং তার অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে। জশ হরোউইটজের পডকাস্ট 'হ্যাপি স্যাড কনফিউজড'-এ কথা বলতে গিয়ে গসলিং নিশ্চিত করেন বিষয়টি।

কানাডিয়ান তারকার একাধিক ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘প্রজেক্ট হেইল মেরি’ ২৬ মার্চ মুক্তি পাবে। এরপর আরেকটি বড় প্রজেক্ট ‘স্টার ওয়ার্স: স্টারফাইটার’ আগামী বছরের ২৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

রায়ান গসলিংয়ের বিনোদন ভুবনে প্রবেশ সংগীতশিল্পী হিসেবে। এরপর ে২০০৪ সালে গায়ক থেকে চলচ্চিত্রে নাম লেখান রোমান্টিক সিনেমা ‘দ্য নোটবুক’ দিয়ে। তার দুর্দান্ত ও সাবলীল অভিনয় বিশ্বব্যাপী দর্শকদের আপ্লুত করে। এরপর গোল্ডেন গ্লোবসহ বেশ কিছু পুরস্কারে ভূষিত হন।