আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ হতে চলেছে: ওমর সানী

চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয়। সমাজের নানা বিষয় নিয়ে এই মাধ্যমগুলোতে প্রতিক্রিয়া জানান তিনি। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দেন তিনি। নায়ক তার পোস্টে ‘আইফোন কি তাহলে মৃত্যুর ফাঁদ হতে চলেছে?’ প্রশ্ন তুলে একটি ঘটনা বর্ণনা করেন।
স্ট্যাটাসের শুরুতে সানী লেখেন, ‘আইফোন কি তাহলে একটা মৃত্যুর ফাঁদ হতে চলেছে? কয়েকদিন আগে আমি বলছিলাম, আমার স্ত্রীকে দেখবা, আইফোন ১৮ আসবে তখন, আল্লাহ না করুন—কিল হবে, ছিনতাই হবে, ধর্ষণ হবে।’
এরপর সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনার সূত্র টেনে আরও লেখেন, ‘কিন্তু কেন, কেন হবে? আমরা ভেবে দেখছি, সামান্য এই জিনিসের জন্য কত বড় অঘটন আপনার জীবনে ঘটাচ্ছেন? আমরা কি একটু ভাবি? আমরা ভাবছি পার পেয়ে যাব। কিন্তু আল্লাহ আছেন না, উনি তো ছাড়বেন না। আসুন এই ধরনের অপরাধ থেকে আমরা বিরত থাকি।’
ফেসবুকে সানী বিভিন্ন সময় সচেতনতামূলক বার্তা দিয়ে থাকেন। নানা সময় ঘটে যাওয়া বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে নিজের মতামত জানান। এবার আইফোন নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

