logo

নতুন সরকারের কাছে অপুর চাওয়া 

নতুন সরকারের কাছে অপুর চাওয়া 

আরমাত্র কয়েক ঘণ্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সরকারও ঘোষণা করেছে সাধারণ ছুটি। যার ফলে সাধারণ জনগণসহ সবার মধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি রয়েছে টানটান উত্তেজনাও। সবার একটাই প্রশ্ন কার মুখে ফুটবে বিজয়ের হাসি। যে আমেজ লেগেছে তারকাদের মধ্যেও।

নির্বাচন নিয়ে এশিয়া পোস্টের সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে। গ্রামের মানুষরা এআই সম্পর্কে তেমন জানেন না। আমাদেরসহ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাদেরও এআই দিয়ে ছবি বিকৃত করা হয়। সরকার চাইলেই এইটা শক্ত হাতে দমন করতে পারে। নতুন সরকার যেই আসুক না কেন, আমার চাওয়া হলো বিষয়গুলো যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। সেইসঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই।

তিনি আরও বলেন, একজন উদ্যোক্তা ও অভিনেত্রী হিসেবে তিনি সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণের প্রত্যাশা করেন এবং আগাম শুভেচ্ছাও জানাই।

অপু বিশ্বাসের হাতে রয়েছে কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ এবং বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ নামের দুটি সিনেমা।