logo

১৪ হলে জয়-মৌয়ের ‘স্নেহের বন্ধন’

১৪ হলে জয়-মৌয়ের ‘স্নেহের বন্ধন’
স্নেহের বন্ধন সিনেমার প্রচারণায় জয়-মৌ। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) মুক্তি পাচ্ছে চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা মৌ খান অভিনীত নতুন সিনেমা ‘স্নেহের বন্ধন’। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান। প্রথম দিন সিনেমাটি দেশের ১৪টি হলে দেখা যাবে।

নিজের সিনেমা নিয়ে জয় চৌধুরী বলেন, ‘অসাধারণ একটি গল্পে কাজ করলাম। আমি এবং সহশিল্পী যারা ছিলেন, সবাই হৃদয় দিয়ে কাজটি করেছেন। বড় পর্দায় সবাই যখন গল্পটি দেখবে, সিট ছেড়ে উঠতে পারবে না। আমি খুবই আত্মবিশ্বাসী, দর্শক অনেক দিন পর ভালো কিছু দেখতে যাচ্ছে।’

স্নেহের বন্ধন সিনেমার হল তালিকা
স্নেহের বন্ধন সিনেমার হল তালিকা

সিনেমাটি নিয়ে মৌ বলেন, ‘আমি সবসময় বেছে কাজ করার চেষ্টা করি। গল্প ভালো না হলে চরিত্রের মাধ্যমে নিজেকে তুলে ধরা যায় না। সেই জায়গা থেকে স্নেহের বন্ধনের গল্প আমাকে মুগ্ধ করেছে। আমিও কাজটি করে দারুণ আনন্দ পেয়েছি। এতটুকু বলতে পারি, যারা সিনেমাটি দেখবেন তারা হতাশ হবেন না এবং এই সিনেমাটি আমার অভিনয় ক্যারিয়ারের অন্যতম উল্লেখযোগ্য একটি কাজ হতে যাচ্ছে।’

জয় ও মৌ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন আঁখি চৌধুরী এবং কাজী হায়াত। এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে।