logo

‘জীবন এত ছোট ক্যানে?’

‘জীবন এত ছোট ক্যানে?’

অভিনেতা ফারুক আহমেদ। কয়েক যুগ ধরে সংস্কৃতি অঙ্গনে দাপটের সঙ্গে কাজ করছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী চরিত্র। তার মধ্যে অন্যতম কিংবদন্তি কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকটি। যেখানে তিনি ‘মতি’ চরিত্রে অভিনয় করে জায়গা করে নেন দর্শকহৃদয়।

‘আজ রবিবার’ নাটকের মতি চরিত্রটি নিয়ে ফারুক এবার ৩৩ বছর আগের এক স্মৃতি ভাগ করে নিয়েছেন তার অনুসারীদের সঙ্গে। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফারুক আহমেদ তার স্ত্রী নাসরিন নাহারের সঙ্গে একটি ছবি শেয়ার করেন, যা ৩৩ বছর আগে কক্সবাজারে। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আবার ৩৩ বছর আগের ছবি খুঁজে পেলাম। বিয়ের পর হানিমুন কক্সবাজারে।’

এরপর ফারুক আহমেদ আরও লেখেন, “তখন কে জানত আমি আর নাসরিন হ‍ুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে মতি আর ফুলি হবো? জীবন এত ছোট ক্যানে?’’ ছবিটি তার অনুসারীদেরও নজর কেড়েছে। হ‍ুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে ফারুক আহমেদ ‘মতি’ চরিত্রে এবং তার স্ত্রী নাসরিন ‘ফুলি’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর ১৯৯৩ সালে ফারুক ও নাসরিন ব্যক্তিজীবনে বিয়ে করেন।

দাম্পত্য জীবনে তাদের একমাত্র কন্যাসন্তান রয়েছে, যার নাম ফাইরুজ নাওয়ার ঐশী।