logo

ক্যানসারের কাছে হেরে গেলেন বলিউড অভিনেতা মুশতাক

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
ক্যানসারের কাছে হেরে গেলেন বলিউড অভিনেতা মুশতাক
বলিউড অভিনেতা মুশতাক খান। ছবি: অভিনেতার ফেসবুক থেকে নেওয়া

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেতা মুশতাক খান। লিভার ক্যানসারের কারণে দীর্ঘ দিন অসুস্থ ছিলেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভারতের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই অভিনেতার বয়স হয়েছিল ৬৭ বছর। তার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে বলিউডপাড়ায়। খবর: ইন্ডিয়া টুডে

মুশতাকের অভিনয় জীবন শুরু হয় ১৯৮০ সালে ‘অ্যালবার্ট পিন্টো কো গুস্‌সা কিঁউ আতা হ্যায়’ সিনেমার মাধ্যমে। এরপর অভিনয়ের চার দশকের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘আশিকি’, ‘দিল হ্যায় কি মানতা নেহী’, ‘হম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘হেরা ফেরী’, ‘মুঝসে শাদি করোগী’, ‘ওয়েলকাম’, ‘ওয়ান্টেড’, ‘ওহ মাই গড’, ‘স্ত্রী’, ‘গদর ২’ এবং ‘স্ত্রী ২’-এর মতো একাধিক জনপ্রিয় সিনেমায়।

মুশতাক খানের মৃত্যুর পর অভিনেতা সানি দেওল, রাজপাল যাদব, চলচ্চিত্র নির্মাতা আনিস বাজমি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কৌতুক অভিনেতা সুনীল পাল এবং অভিনেতা সঞ্জয় মিশ্রসহ অনেকেই সামাজিক মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।