logo

আদিভি-ম্রুণালের ‘ডাকাত’-এর ট্রেলারে মুগ্ধ ভক্তরা

আদিভি-ম্রুণালের ‘ডাকাত’-এর ট্রেলারে মুগ্ধ ভক্তরা

এক ট্রেলারেই বাজিমাত। মন জয় করেছে নিয়েছে অ্যাকশন থ্রিলারপ্রেমীদের। সম্প্রতি মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে ‘ডাকাত’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদিভি সেস ও ম্রুণাল ঠাকুর। এ ছাড়াও অ্যাকশনের পাশাপাশি রোমান্টিকতায় ভরপুর সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জেইন মেরি খান ও অনুরাগ কাশ্যপ।

অ্যাকশন-প্যাকড ক্রাইম থ্রিলার হিসেবে ‘ডাকাত’ দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলারটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মুগ্ধ করে রাখে। সিনেমাটির তীব্র রোমান্টিক-প্রতিশোধমূলক আবহ দর্শকদের রেখেছে বাড়তি উন্মাদনায়। সিনেমার গল্পে প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের এক অসাধারণ মিশ্রণ দেখা যাবে, যা দর্শকদের খুব পছন্দ হতে পারে।

ট্রেলারটি সোশ্যাল মিডিয়ায়ও বেশ ভালো সাড়া পাচ্ছে। ট্রেলারে সিনেমাটির দুর্দান্ত আবহ সংগীত লক্ষ করা যায়। অনেক ভক্ত ম্রুণাল-আদিভির সিনেমাটিকে এখনই ব্লকবাস্টার বলে পুরো টিমকে অগ্রিম শুভকামনা জানান। এমনকি দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরও ট্রেলারটির প্রশংসা করেছেন।

‘ডাকাত’ এ বছরের ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ‘ধুরন্ধর ২’-এর সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতে এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়। রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ সব রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। ফলে সংঘর্ষ এড়াতে পেরে কিছুটা স্বস্তিতে ‘ডাকাত’ টিম। অ্যাকশন ড্রামা, রোমান্স ও থ্রিলারের এক অদ্ভুত মিশ্রণ ঘটানো সিনেমাটি ১০ এপ্রিল তেলেগু ও হিন্দি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ট্রেলার দেখে যেভাবে দর্শকের আগ্রহ সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয়, বক্স অফিসে এটি কেমন প্রভাব রাখতে পারে?