logo

বিয়ে করলেন নাঈম-শাবনাজের মেয়ে, কে এই পাত্র?

বিয়ে করলেন নাঈম-শাবনাজের মেয়ে, কে এই পাত্র?

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। পর্দার বাইরেও তারা সুখী দম্পতি। দীর্ঘসময় পর্দায় না থাকলেও তাদের প্রতি দর্শকদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। জনপ্রিয়তাটা তাদের আগের মতোই আছে। সামাজিক মাধ্যমে এ তারকাজুটি মাঝে মাঝেই নিজেদের ব্যক্তিগত জীবন ভাগ করেন। 

নতুন খবর হলো, নব্বই দশকের জনপ্রিয় এ তারকা দম্পতি এবার শ্বশুর-শাশুড়ি হলেন। বিয়ে দিয়েছেন তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমকে। পাত্রের নাম ইহসান। তিনি প্রয়াত গীতিকার, চিত্রপরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের ভাইয়ের ছেলে।

গত ডিসেম্বরে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শাবনাজ। মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, গত ডিসেম্বরে মেয়ের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। সবাই মেয়ে-জামাইয়ের জন্য দোয়া করবেন।

নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহাদিয়া নাঈমও। মা-বাবার দেখানো পথ অভিনয়ে না এলেও বাটার একটি বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন তিনি। গান গেয়ে পরিচিতিও পেয়েছেন মাহাদিয়া। তার স্বামী ইহসান বিদেশে পড়াশোনার পাশাপাশি চাকরি করছেন।