logo
Advertisement

সিলভারস্টোনে অজিতের রেসে ক্যামেরাবন্দি বিজয়-তৃষা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
সিলভারস্টোনে অজিতের রেসে ক্যামেরাবন্দি বিজয়-তৃষা
‘লিও’ সিনেমার একটি দৃশ্যে দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

সম্পর্কের গুঞ্জনের মাঝে আবারও ক্যামেরাবন্দি হয়ে খবরের শিরোনামে এসেছেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয় এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণান। সিলভারস্টোনে অনুষ্ঠিত অভিনেতা-রেসার অজিত কুমারের মিশেলিন ল্য ম্যান্স কাপের রেসে দেখা গেছে এ জুটিকে, যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, জিনস, টি-শার্ট ও মেরুন রঙের জ্যাকেট পরা অবস্থায় রেসিং সার্কিটের টেন্টে প্রবেশ করছেন তৃষা এবং অজিতের দিকে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরছেন বিজয়। রেস শুরুর আগে সার্কিটে বিজয়কে স্বাগত জানান অজিত নিজেই।

বিজয় ও তৃশার বন্ধুত্ব এবং বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। তবে দুজনের কেউই কখনো এসব গুঞ্জন নিশ্চিত করেননি। এর আগে বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম ২৬ বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদের আবেদন করলে বিষয়টি নতুন মোড় নেয়। ওই আবেদনে এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের কথিত সম্পর্কের কথা উল্লেখ করা হলেও, পরবর্তীতে সেই আবেদন প্রত্যাহার করে নেন সঙ্গীতা।

এর আগে চলতি বছর মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার স্ত্রী ও সন্তানরা না থাকলেও উপস্থিত ছিলেন তৃষা। এমনকি বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা যায় এই অভিনেত্রীকে।