logo

পানিতে ঝাঁপিয়ে লারা দত্তকে বাঁচিয়েছিলেন অক্ষয় কুমার

পানিতে ঝাঁপিয়ে লারা দত্তকে বাঁচিয়েছিলেন অক্ষয় কুমার

ভারতীয় অভিনেত্রী লারা দত্ত কেরিয়ারের শুরুর দিকের এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন। রিয়েল লাইফ হিরোর মতো সেদিন অক্ষয় কুমার পানিতে ঝাঁপিয়ে পড়ে ডুবতে থাকা অবস্থায় তাকে উদ্ধার করেন বলে জানান অভিনেত্রী নিজেই। 

২০০৩ সালে সাবেক মিস ইউনিভার্স লারা দত্তের অভিনীত সুপারহিট সিনেমা ‘আন্দাজ’-এর শুটিং চলছিল দক্ষিণ আফ্রিকার একটি সমুদ্রসৈকতে। সে সময় তিনি শুটিং করছিলেন একটি বড় পাথরের ওপর দাঁড়িয়ে। তখনই একটি বিশাল ঢেউ আছড়ে পড়ে তার ওপর। ভারসাম্য হারিয়ে পড়ে যান অথৈ পানিতে।

লারা জানান, আন্দাজ সিনেমার একটি বিশেষ রোমান্টিক গানের দৃশ্যের শুটিং চলছিল দক্ষিণ আফ্রিকার উত্তাল সমুদ্রসৈকতে। গল্পের প্রয়োজনে তাকে একটি পাথরের ওপর দাঁড়িয়ে পোজ দিতে হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, হঠাৎ সমুদ্রের একটি বিশাল ঢেউয়ে তিনি ভারসাম্য হারিয়ে গভীর জলে পড়ে যান। সূত্র: আজকাল

আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখোমুখি হন। সাঁতার না জানার ফলে তলিয়ে যেতে থাকেন পানিতে। আতঙ্কে তার শরীর অবশ হয়ে আসছিল এবং তিনি বুঝতেই পারছিলেন না কীভাবে নিজেকে রক্ষা করবেন।

এ সময় সিনেমার হিরো অক্ষয় কুমার বাস্তবের নায়কের মতো ‘দেবদূত’ রূপে হাজির হন লারা জন্য। সেই সঙ্কটকালীন মুহূর্তে অক্ষয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল ঢেউয়ের মধ্যে ঝাঁপ দেন। আর নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পান অভিনেত্রী। অক্ষয়ের সেই সাহসিকতার জন্য এখনও তিনি প্রাণে বেঁচে আছেন বলে জানান।