logo
Advertisement

দীপিকা থেকে সাতগুণ বেশি পারিশ্রমিক আল্লু অর্জুনের

দীপিকা থেকে সাতগুণ বেশি পারিশ্রমিক আল্লু অর্জুনের

একদিকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অন্যদিকে ভারতের সুপারস্টার পরিচালক অ্যাটলি কুমার। এই দুই মাস্টারপিস একত্রিত হলে যে একটি মাইলফলক তৈরি হবে তা যেন বলাইবাহুল্য। ঠিক এমনটাই ঘটতে চলছে বিনোদন অঙ্গনে। আগামী বছর ‘রাকা’ নিয়ে হাজির হতে চলেছেন তারা। এরপর থেকেই ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এ তারকাকে নিয়ে দর্শক হৃদয়ে তৈরি হয়েছে কৌতূহল। আসন্ন বিগবাজেট সিনেমার জন্য কত পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

বলিউডকে প্রতিনিয়ত টেক্কা দিয়ে যাচ্ছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনকি তারকাদের পারিশ্রমিকের ক্ষেত্রেও এমনটাই দেখা যাচ্ছে। ‘রাকা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৭০০ কোটি বাজেটের এই সিনেমায় দীপিকার চেয়ে প্রায় সাতগুন বেশি পারিশ্রমিক নিচ্ছেন এ তারকা।

জানা গেছে, এ সিনেমায় তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করবেন অর্জুন। কখনও পুলিশ, কখনও পুলিশ কর্মকর্তার ভাই আবার কখনওবা বাবার চরিত্রে দেখা যাবে তাকে। যার কারণে ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেছেন এ তারকা।

অন্যদিকে দীপিকা পারিশ্রমিক নিচ্ছেন ২৫ কোটি ভারতীয় রুপি। সিনেমায় যোদ্ধার রাজকন্যা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এ ছাড়া সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাশমিকা মন্দানাকে।  

নিজের ৪৪তম জন্মদিনে সামাজিক মাধ্যমে ‘রাকা’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ করেই দর্শকদের চমকে দিয়েছেন আল্লু অর্জুন। এরপর থেকেই অনুরাগী ও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে মুক্তি পাবে সিনেমাটি।