আইপি ম্যান স্পিনঅফে ফিরছেন ডেনিস টো

কেউ কেউ বলে আইপি ম্যান, কেউ বা ইপ ম্যান—যে নামেই ডাকা হোক না কেন তিনি একজন চীনা মার্শাল আর্ট গ্র্যান্ডমাস্টার। তাকে নিয়ে নির্মিত সিনেমা ‘আইপি ম্যান’ বিশ্বজুড়ে তোলপাড় ফেলে দেয় ২০০৮ সালে। এবারের আইপি ম্যান বা ইপ ম্যান হয়ে আসছেন ডেনিস টো।
হংকংয়ের মার্শাল আর্টিস্ট ও অভিনেতা ডেনিস টো ‘দ্য লিজেন্ড ইজ বর্ন: আইপি ম্যান’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন। ডেনিস টোর সিনেমাগুলো মূল ইপ ম্যান ফ্র্যাঞ্চাইজির একটি স্পিনঅফ, যেটিতে বিখ্যাত অভিনেতা ডনি ইয়েন প্রধান চরিত্রে ছিলেন।
ডেনিস টো এই মার্শাল আর্টস ফ্র্যাঞ্চাইজির পরবর্তী চলচ্চিত্র ‘ইপ ম্যান: কুং ফু লিগ্যাসি’-তে কিংবদন্তি উইং চুন গ্র্যান্ডমাস্টার হিসেবে ফের অভিনয় করতে চলেছেন।
তরুণ মাস্টার ইপ হংকং সফরকালে একটি অপহরণের চেষ্টায় বাধা দেন। যার ফলে অনিচ্ছাকৃতভাবে একটি নির্মম মানব পাচারকারী চক্রের সঙ্গে এলাকা দখলের লড়াই শুরু হয়ে যায়। প্রতিশোধ হিসেবে ইপ ম্যানের এক ঘনিষ্ঠ বন্ধুকে অপহরণ করা হয়। সেই বন্ধুকে বাঁচানোর জন্য দলটির কুখ্যাত ও নৃশংস বক্সিং চ্যাম্পিয়নকে সরাসরি চ্যালেঞ্জ করা ছাড়া তার আর কোনো উপায় থাকে না। কী ঘটে সেই আলোড়ন তোলা লড়াইয়ে—দেখা যাবে শিগগির।
ডেনিস টোর সিনেমাগুলো মূল ইপ ম্যান ফ্র্যাঞ্চাইজির একটি স্পিনঅফ। বছরের পর বছর এই স্পিনঅফ ফ্র্যাঞ্চাইজিটি নিজস্ব একটি স্থান তৈরি করে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। গ্র্যান্ডমাস্টার, ব্রুস লির গুরু হিসেবে ডেনিসের চরিত্রায়ণ তাকে আরও তরুণ ও ঐতিহ্যবাহী হিসেবে উপস্থাপন করে।
এর আগে টো মূল ফ্র্যাঞ্চাইজিতেও ইপ ম্যান (২০০৮) এবং ইপ ম্যান ২ (২০১০) চলচ্চিত্রে হু ওয়েই এবং চেং ওয়াই-কেই চরিত্রে অভিনয় করেন। দ্বিতীয় ইপ ম্যান চলচ্চিত্রটি মুক্তির বছরেই, টো স্পিনঅফ চলচ্চিত্র ‘দ্য লেজেন্ড ইজ বর্ন: ইপ ম্যান’-এ নাম ভূমিকায় অভিনয় করেন। এরপর তিনি ‘ইপ ম্যান: কুং ফু মাস্টার’ (২০১৯) এবং ‘ইপ ম্যান: দ্য অ্যাওয়েকেনিং’ (২০২১)-তে দুর্দান্ত অভিনয়শৈলীর স্বাক্ষর রাখেন। অল রাইটস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এ সিনেমা এ বছরের শেষ দিকে মুক্তি পাবে।