সৈকতে ঘনিষ্ঠ কার্দাশিয়ান-লুইস হ্যামিলটন

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মালিবু সমুদ্রসৈকতে একসঙ্গে সময় কাটাতে দেখা গেল হলিউড তারকা কিম কার্দাশিয়ান এবং ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনকে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর: ইয়াহু ডটকম
চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। প্যারিসে একসঙ্গে সময় কাটানো এবং ইংল্যান্ডের বিলাসবহুল এস্টেল ম্যানরে উইকএন্ড ট্রিপ—সব মিলিয়ে তাদের সময়টি ভালোই যাচ্ছে। তবে দুজনের একজনও তাদের সম্পর্কের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।

কিমের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায়। ২০২২ সালে জনপ্রিয় র্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের চার সন্তান রয়েছে। পরে কমেডিয়ান পিট ডেভিডসনের সঙ্গে তার সম্পর্কের খবরও শিরোনামে আসে। এবার নাম জড়ালো হ্যামিলটনের সঙ্গে।
অন্যদিকে লুইস হ্যামিলটনের ব্যক্তিগত জীবনও বিভিন্ন সময় আলোচিত হয়েছে। অতীতে জিজি হাদিদ, রিতা ওরা এবং মার্কিন র্যাপার নিকি মিনাজের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা যায়।