logo

ছেলেকে বুকে নিয়ে সোনাম লিখলেন, ‘অপরিসীম কৃতজ্ঞ’

ছেলেকে বুকে নিয়ে সোনাম লিখলেন, ‘অপরিসীম কৃতজ্ঞ’

বলিউড অভিনেত্রী সোনম কাপুর দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ পেলেন। গত ২৯ মার্চ তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। প্রথম সন্তান জন্মের চার বছর পর আবার মা হওয়ায় আবেগে ভাসছেন তিনি ও তার স্বামী আনন্দ আহুজা।

সামাজিকমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন সোনম। সে সময় তিনি লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি আর আনন্দ ২৯ মার্চ আবারও পুত্রসন্তানের মা-বাবা হলাম।’

তিনি আরও জানান, নতুন অতিথির আগমনে তাদের পরিবার এখন আরও পূর্ণতা পেয়েছে। বড় ছেলে বায়ু কাপুর আহুজা-ও তার ছোট ভাইকে পেয়ে দারুণ খুশি। সোনমের ভাষায়, এই নতুন প্রাণ তাদের পরিবারে এনেছে নতুন প্রাণচাঞ্চল্য—এবার চারজন মিলে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা।

এরই মধ্যে হাসপাতালের বেড থেকে নবজাতককে বুকে জড়িয়ে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘অপরিসীম কৃতজ্ঞ’—যা তার মাতৃত্বের আবেগকে স্পষ্টভাবে প্রকাশ করে।

সুখবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন সোনম। বলিউডের সহকর্মী ও ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাকে। বিশেষ করে করিনা কাপুর খান, রিয়া কাপুর এবং হুমা কুরেশি লাল হৃদয়ের ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মা ও নবজাতককে।