logo

পবিত্র কোরআন শিখেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম

পবিত্র কোরআন শিখেছিলেন অভিনেত্রী ইয়ামি গৌতম

মুসলিম নারী সাজিয়া বানুর চরিত্রে অভিনয় করে বলিউড তারকা ইয়ামি গৌতম ব্যাপক প্রশংসিত হন। আইনি কাহিনিনির্ভর সিনেমা ‘হক’ তার ক্যারিয়ারের অন্যতম সেরা হিসেবে জায়গা করে নিয়েছে। একজন হিন্দু হয়েও চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে চার মাস তিনি পবিত্র কোরআন পাঠ শিখেছেন। তার এ নিবেদনই সিনেমাটিকে দর্শকদের কাছে আলাদা মাত্রা এনে দেয়।

সিনেমাটির জন্য শুধু অভিনেত্রীই নন, পুরো দলই ইসলামী শরিয়াহ আইন ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে প্রায় দেড় বছর কাজ করেছে। বাস্তবভিত্তিক গল্পকে নির্ভুলভাবে উপস্থাপন করা এবং প্রচলিত ভুল ধারণা দূর করাই ছিল নির্মাতাদের লক্ষ্য। সূত্র: দুনিয়া নিউজ/পাকিস্তান 

বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যটি জানান চলচ্চিত্র নির্মাতা সুপর্ণ ভার্মা, যা ছবিটির পেছনের গবেষণার গভীরতাকে তুলে ধরে। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে ইমরান হাশমি ছাড়াও ছিলেন শিবা চাড্ডা।

ভার্মা জানান, ইয়ামি গৌতম তার চরিত্রকে ফুটিয়ে তুলতে পবিত্র কোরআন পড়তে শিখেছেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করেছেন। সিনেমাটি ১৯৭০-এর দশকের ভারতের শাজিয়া বানু নামের এক নারীর গল্প তুলে ধরেছে, যিনি দ্বিতীয় বিয়ে ও বিবাহবিচ্ছেদের পর স্বামী ভরণপোষণ দিতে অস্বীকার করলে আদালতে তার বিরুদ্ধে মামলা করেন।

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সামাজিক বৈষম্য, ধর্মীয় আইনের জটিলতা, নারীর অধিকার—সবকিছু মিলিয়ে ‘হক’ একটি সিনেমাই নয়; বরং আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা একটি শক্তিশালী বক্তব্য।