logo

মৌসুমীর বাবুর মুখ আমি মনে হয় সবার আগে দেখেছি: ভাবনা

মৌসুমীর বাবুর মুখ আমি মনে হয় সবার আগে দেখেছি: ভাবনা
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও মৌসুমী হামিদ দুজনই ব্যক্তিজীবনে খুবই ভালো বন্ধু। ছবি: মৌসুমীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

দেশের জনপ্রিয় দুই অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও মৌসুমী হামিদ দুজনই ব্যক্তিজীবনে খুবই ভালো বন্ধু। যে বিষয়টি তারা উপভোগ করেন এবং একে অন্যের ডাকে কখনোই সাড়া না দিয়ে পারেন না, সেটি যে অবস্থাতেই হোক না কেন। নিজেদের বন্ধুত্বের বন্ধনের গভীরতা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ভাবনা।

১৮ নভেম্বর ভাবনা অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমার প্রিমিয়ার শো ছিল। সিনেমাটি আগামী ২০ নভেম্বর (শুক্রবার) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রিমিয়ারে এসে ভাবনা মৌসুমীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘মৌসুমী আমার একজন বন্ধু, তার জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ও আমাকে ভিডিও কল দেয়। আমরা দুজন একসঙ্গে অনেক কাজ করেছি। জীবনের অনেক কঠিন মুহূর্ত পার করেছি দুজন দুজনার পাশে থেকে এবং আমার মনে হয় ওর বাবুর মুখ সবার আগে আমি দেখেছি।’ এ সময় নিজের সিনেমা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

Advertisement

সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’ পরিচালনা করেছেন হাবিবুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, কাজী হায়াৎ-এর মতো অভিনয়শিল্পীরা।

দেশভাগ ও ভাষা আন্দোলনের পটভূমিতে নির্মিত ‘যাপিত জীবন’-এ উঠে এসেছে একটি পরিবারের নানা সংকট ও ঘাত-প্রতিঘাতের গল্প।

যেসব হলে মুক্তি পাচ্ছে ‘যাপিত জীবন’: পূর্ণিমা সিনেমা (শান্তাহার), মম ইন (বগুড়া), ছায়াবাণী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), সৈনিক ক্লাব (ঢাকা), বিজিবি (ঢাকা), সুগন্ধা (চট্টগ্রাম), মধুবন (বগুড়া), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), শ্যামলী (ঢাকা), স্বপ্নিল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), বনলতা (ফরিদপুর), গ্র্যান্ড সিলেট (সিলেট), লায়ন সিনেমাস (ঢাকা), কে স্ক্রিন (কুমিল্লা), এছাড়াও স্টার সিনেপ্লেক্সের একাধিক শাখা ও যমুনা ব্লকবাস্টার।