logo

‘ভালোবাসা দিবসে শাকিবকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই’ 

‘ভালোবাসা দিবসে শাকিবকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই’ 

বদলে যাওয়ায় বাংলা বর্ষপঞ্জি অনুসারে এবারও বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস উদযাপিত হবে একই সঙ্গে। নতুন সংশোধিত বর্ষপঞ্জিতে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্তের প্রথম দিনেই হচ্ছে ভালোবাসা দিবস। এ কারণে দিনটি দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়াকে বয়ে এসেছে উৎসবের আবহ।

বিশেষ এই দিনটিকে নানাজন নানাভাবে পালন করেন, মূল্যায়ন করে থাকে। সেই কাতারে আছেন শোবিজ তারকারাও। ভালোবাসা দিবসকে সামনে রেখে এশিয়া পোস্টের বিশেষ আয়োজনে দিনটিকে নিয়ে নানা স্মৃতির কথা জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। 

ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, বর্তমানে আমার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শকরা। এখন প্রতিটি দিনই আমার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেয়াই তার মূল পরিকল্পনা।

ভালোবাসা দিবসে শাকিব খানের সঙ্গে কাটানো সময় নিয়ে মজার কোন স্মৃতির কথা জানাতে চাইলে তিনি বলেন, ভালোবাসা দিবসে ওনাকে নিয়ে আমার কোনো স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক স্মৃতিই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত।

সাময়িক বিরতি পেরিয়ে নতুন কয়েকটি সিনেমার প্রস্তুতি হিসেবে ওজন কমিয়ে নতুন লুকে হাজির হয়েছেন ঢালিউড কুইন’  অপু বিশ্বাস। নিজেকে পরিবর্তন করে এরই মধ্যে দর্শকমহলে নজর করেছেন এই নায়িকা।

bigStoryContent

বর্তমানে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।