logo

‘ডন ৩’ নিয়ে রণবীর-ফারহানের দ্বন্দ্ব চরমে

‘ডন ৩’ নিয়ে রণবীর-ফারহানের দ্বন্দ্ব চরমে
‘ডন ৩’ নিয়ে মুখোমুখি রণবীর সিং ও ফারহান আখতার। ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইাজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি নিয়ে জটিলতা রূপ নিয়েছে ব্যক্তিগত দ্বন্দ্বে। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডন ৩’ ঘিরে দেখা দিয়েছে নতুন বিতর্ক। অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের পর ডন চরিত্রের জন্য অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়েছিল। ফারহান আখতারের প্রযোজনায় ‘ডন ৩’ হওয়ার কথা রয়েছে।

রণবীরের পক্ষ থেকে ‘ডন ৩’ থেকে সরে যাওয়ার কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির চিত্রনাট্য এবং নির্মাণের দিক নিয়ে প্রযোজকদের সঙ্গে মতবিরোধের কারণেই সরে যাচ্ছেন ‘ধরন্ধর’ তারকা।

চুক্তির পরও সিনেমাটি থেকে রণবীরের সরে যাওয়ার এ সিদ্ধান্ত রূপ নেয় প্রযোজক-অভিনেতার ব্যক্তিগত জটিলতায়। দুজনই একে অন্যকে দোষারোপ করেন প্রকাশ্যে। এসব জল্পনার মধ্যেই প্রযোজক ফারহান আখতার বিষয়টি নিয়ে হাজির হয়েছেন ‘ফেডারেশন এফ ওয়েস্টার্ন অব ইন্ডিয়া সিনে এমপ্লয়িস’-এর কাছে। সূত্র: এইসময় অনলাইন

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এ বিতর্ক নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে নিজেদের অবস্থান প্রকাশ করবে সংগঠনটি। পর্যালোচনার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। ফরহান নিজেও সংস্থাটির সদস্য।

শাহরুখ খানের পর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ডন হিসেবে বেশ ঘটা করেই রণবীরকে উত্থাপন করা হয়। নির্মাতারা একটি বিশেষ ঘোষণা দিয়ে ভিডিও প্রকাশ করেছিলেন। নতুন ডন হিসেবে রণবীরকে দেখার জন্য দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, এক্সেল এন্টারটেইনমেন্ট রণবীরের কাছ থেকে প্রায় ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ছবির প্রি-প্রোডাকশনে বড় অঙ্কের বিনিয়োগ হয়েছে এবং শুটিংয়ের পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।