logo

নেতা চাই না, জনগণের সঙ্গী চাই: শিরিন শিলা 

নেতা চাই না, জনগণের সঙ্গী চাই: শিরিন শিলা 

আর মাত্র কিছুদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের প্রার্থীরা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচার-প্রচারণা নিয়ে।

এবারের নির্বাচনে দেশকে সামনের দিকে যিনি এগিয়ে নিয়ে যাবেন এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান দেশের সাধারণ জনগণ। সে কাতারে আছেন নায়িকা শিরিন শিলাও। 

নির্বাচনকে ঘিরে নিজের ভাবনা নিয়ে শিরিন শিলা এশিয়া পোস্টকে বলেন, আমি রূপগঞ্জের ভোটার। আমি এবার দ্বিতীয়বারের মতো ভোট দেব। আমি চাই এমন প্রার্থীকে নির্বাচিত করতে যিনি নেতা নন, আমাদের জনগণের দুঃখ-সুখের সাথী হবেন। যে দলই ক্ষমতায় আসুক না কেন আমি সে দলের হয়েই কাজ করব। কিন্তু আমি নেতা চাই না, জনগণের সঙ্গী চাই। 

প্রসঙ্গত,২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘হিটম্যান’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় শিরিন শিলার । এ সিনেমায় শাকিব খান ও অপু বিশ্বাসের পাশাপাশি তিনি নিজের অভিনয়গুণে আলাদা করে নজর কাড়েন। এরপর সুযোগ পান শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ সিনেমায়।