logo

হাংসিকার আপত্তিকর মন্তব্যে নেটপাড়ায় কটাক্ষ

হাংসিকার আপত্তিকর মন্তব্যে নেটপাড়ায় কটাক্ষ

‘কাস্টিং কাউচ’ নিয়ে সাম্প্রতিক সময়ে সরব দেশ-বিদেশি তারকারা। এবার বিনোদন ভুবনের এই অন্ধকার অধ্যায় নিয়ে মন্তব্য করে বিপাকে অভিনেত্রী হাংসিকা মোতওয়ানি। একজন নারী হয়েও হংসিকার বিদ্বেষমূলক মন্তব্যে কটাক্ষের শিকার হচ্ছেন ‘কোই মিল গায়া’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিষেক হওয়া হংসিকা মোতওয়ানি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে হাংসিকাকে প্রশ্ন করা হয়। ক্যারিয়ারে এমন অপ্রস্তুত মুহূর্তে পড়তে হয়েছে কি—সঞ্চালিকার এমন প্রশ্নে হংসিকা কিছুটা অ্যাগ্রেসিভ উত্তর দেন। তিনি জানান, এমন কোনো প্রস্তাবের মুখোমুখি তাকে হতে হয়নি। পরপরই তিনি হাংসিকা বলেন, ‘আমার মনে হয়, আসলে যারা শুধুই কাজ করতে আসেন, তাদের সঙ্গে এসব হয় না। কাজ করতে এসেছিলাম বলে আমার সঙ্গে এসব হয়নি।’

হাংসিকার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়। ইন্ডাস্ট্রিতে এসে বিপাকে পড়া অসহায়দের অবজ্ঞা করা মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে। এক নেটিজেন লিখেন, ‘আমি জীবনে অস্ট্রেলিয়া যাইনি। দেখার সুযোগ হয়নি। তাই পৃথিবীর মানচিত্রে কি অস্ট্রেলিয়া নেই?’ আরেক ভক্ত বলেন, ‘একজন নারী হয়ে কীভাবে এমন কথা বলতে পারেন! আপনার সঙ্গে হয়নি বলে কি কারও সঙ্গেই হয়নি?’ সূত্র: আনন্দবাজার পত্রিকা

কাস্টিং কাউচ নিয়ে বিতর্ক উসকে দিলেও হাংসিকা মোতওয়ানি মুখে কুলুপ এঁটে দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন মতভেদ ও জীবনযাত্রার পার্থক্যের কারণে চার বছরের সংসার ভেঙে যায় হিন্দি, তামিল ও তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হাংসিকার।