logo

পরকীয়া নিয়ে মুখ খুললেন গোবিন্দ

পরকীয়া নিয়ে মুখ খুললেন গোবিন্দ

গত বছরের আগেস্টের দিকে বলিউড অভিনেতা গোবিন্দের সঙ্গে স্ত্রী সুনীতা আহুজার বিবাহ বিচ্ছেদের জোর গুঞ্জন ছড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত তাদের মধ্যে বিচ্ছেদ হয়নি। গোবিন্দের সঙ্গে এক মারাঠি অভিনেত্রীর পরকীয়ার জেরেই তখন সুনীতা ডিভোর্স চেয়েছিলেন। এবার সেই সম্পর্কের ব্যাপারে মুখ খোলেন বলিউড তারকা।

স্বামীর পরকীয়া নিয়ে বিভিন্ন সময় নানা ইঙ্গিত দিয়েছেন সুনীতা। অভিনেত্রী নীলম কোঠারীর সঙ্গে গোবিন্দর পরকীয়ার জোর গুঞ্জন ছিল। গোবিন্দা ও সুনীতার এই বিরোধের পেছনে নাকি মূল কারণ বছর ত্রিশের এই মারাঠি অভিনেত্রী। এত বছর পর সেই প্রসঙ্গ খোলাসা করলেন বলিউড অভিনেতা ও রাজনীতিবিদ গোবিন্দ।

সেই পরকীয়া সম্পর্কে গোবিন্দ বলেন, ‘প্রথম দিকে আমরা ভালো বন্ধু ছিলাম। পরে ভালো লাগতে শুরু করে নীলমকে।’ বলিউড তারকা জানান, সেই সময়কার ভালোবাসা এখনকার মতো ছিল না। একসময় ভুল বুঝতে পেরে নিজেই সরে আসেন নীলমের কাছ থেকে। 

ভারতীয় গণমাধ্যম আজতক বরাত জানা যায়, গোবিন্দ তার স্বীকারোক্তিতে নীলমকে পুতুলের মতো বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আসলে আমার মতো গেঁয়োদের ওর মতো মেয়েদের পছন্দ হয়। ভীষণ ভালো মেয়ে নীলম, পুরো ডল-পুতুলের মতো।’ 

১৯৮৬ সালে মুক্তি পায় গোবিন্দের প্রথম সিনেমা ‘লাভ ৮৬’। এই সিনেমার সাফল্যের পর দীর্ঘদিনের প্রেমিকা সুনীতাকে বিয়ে করেন গোবিন্দ। প্রথম দিকে খুব ভালো থাকলেও পরবর্তী সময়ে বিবাহিত জীবন সুখের ছিল না তাদের। গোবিন্দের জনপ্রিয়তা যখন শিখরে, সেই সময় একাধিক নারীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এখনও মাঝে মধ্যে চাউর হয় নানা কথা।