আমার কোনো লজ্জা ও আফসোস নেই: তৃণা সাহা

একটা সময় তৃণমূল কংগ্রেস মানেই ছিল টালিউড শিল্পীদের দাপট। কেউ বিধায়ক আবার কেউ সংসদ সদস্য। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে এটাই ছিল ট্রেন্ড। বেশির ভাগ শিল্পী ছিলেন তৃণমূলের ছত্রছায়ায়। গত বিধানসভা নির্বাচনের পর সুর বদলাতে শুরু করেছে।
অনেক শিল্পী এমনভাবে কথা বলছেন যেন তাদের জোর করে তৃণমূলে যোগ দিতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির বিজয়ের পর অনেক শিল্পী দলটির দিকে ঝুঁকছে। কেউ আবার তৃণমূলের ভুল ধরতে বদ্ধপরিকর। শিল্পীদের এই হঠাৎ পরিবর্তন নিয়ে চটেছেন তৃণা সাহা।
মমতার পাশে রাজনৈতিক মঞ্চে উপস্থিত হওয়া প্রসঙ্গে তৃণা বলেন, আমরা অনেকেই সেখানে গিয়েছি। আর এটা নিয়ে আমার কোনো লজ্জা ও আফসোস নেই। সেখানে আমার নিজের ইচ্ছায় গিয়েছি। কেউ মাথায় বন্দুক ধরে নিয়ে যাননি।
তিনি আরও বলেন, তুমি সেখানে গেলে এত টাকা পাবে। যদি কেউ ভয়ে গিয়ে থাকেন তখনই বলা উচিত ছিল। সবাই তো প্রাপ্তবয়স্ক। আমরা যেটা করি, সেটা কেউ জোর করেন বলে করি না। আমরা শিশু নই। আবারও যদি মুখ্যমন্ত্রী কোথাও যেতে বলেন, হয়তো দেখবেন একই মুখগুলোকে দেখা যাবে।
তৃণা সাহা ছিলেন মমতার ঘনিষ্ঠ। আগামীতে এজন্য কাজে সমস্যা হবে বলে মনে করেন না তিনি।