logo

ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রাধিকা
রাধিকা মাদান। ছবি: দ্যা পিকক ম্যাগাজিন

সমালোচনার জেরে ওজন কমাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবুও মানুষের ট্রলিং থেকে রেহাই পাননি এমন মন্তব্য করেই আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী রাধিকা মাদান। সম্প্রতি জীবনের তিক্ত অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন এ তারকা। শারীরিক গড়নে পরিবর্তন আশায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই সুন্দরী।

এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাটাখা’ সিনেমার চরিত্রের জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছিলাম। তার পর ‘শিদ্দাত’ এবং ‘আংরেজ়ি মিডিয়াম’-এর শুটিং করতে করতে ওজন কমাচ্ছিলাম। তখন আমাকে বলা হয়েছিল, এ তো খুব মোটা! নায়িকা হবে কী করে।’

প্রতিনিয়ত কটাক্ষের জেরে ওজন কমানোর সিদ্ধান্ত নেন রাধিকা। তিনি বলেন, ‘ক্রমাগত ওজন কমাচ্ছিলাম আর একের পর এক ছবির শুটিং করছিলাম। শেষ পর্যন্ত আমার শরীরে হাড় ছাড়া কিছুই ছিল না। স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে থাকায় এক পর্যায়ে বিরতি নিই।’

তবুও রেহাই মেলেনি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘ওজন বেশি থাকলে আমাকে মোটা বলা হত। আবার ওজন কমানোর পরেও বলা হয়েছিল আমি নাকি প্রয়োজনের তুলনায় বেশি রোগা। এরপরই নিজেকে প্রশ্ন করেছিলাম, অন্যকে খুশি করতে গিয়ে কেন নিজের শরীরের ওপর এত চাপ দিচ্ছি। চেহারা যতই বদলাক, সমালোচনা করার লোক থাকবেই। তার পর থেকেই নির্দিষ্ট ওজনের পেছনে না ছুটে সুস্থ থাকার দিকে মন দিয়েছি।’