logo

গ্র্যামির চমক ধর্মগুরু দালাই লামার পুরস্কার

গ্র্যামির চমক ধর্মগুরু দালাই লামার পুরস্কার

সংগীতশিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য দ্য রেকর্ডিং অ্যাকাডেমি কর্তৃক প্রবর্তিত হয় বার্ষিক পুরস্কারের, যা গ্র্যামি অ্যাওয়ার্ড নামে পরিচিত। ১৯৫৮ সালে প্রথমবারের মতো পুরস্কারের এই ধারা চলছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে বসেছিল ৬৮তম গ্র্যামি পুরস্কারের আসর। বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামিতে এবারের গ্র্যামিতে সবচেয়ে বড় বিজয়ী মার্কিন র‍্যাপার কেনড্রিক লামার। একই দিনে বেস্ট র‌্যাপ সং, বেস্ট মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স, বেস্ট র‌্যাপ পারফরম্যান্স ও বেস্ট র‌্যাপ অ্যালবাম জিতে নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে তিনি ছাড়িয়ে যান আগের রেকর্ডধারী জে-জিকে। ট্রেভর নোয়ার প্রাণবন্ত সঞ্চালনার পাশাপাশি তারকাদের ঝলমলে উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

সংগীত ও সংগীতবিষয়ক এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবচেয়ে বড় চমকপূর্ণ নাম ছিল দালাই লামা। তিব্বতীয় আধ্যাত্মিক নেতা তার অডিওবুক 'মেডিটেশনস: দ্য রিফ্লেকশনস অব হিজ হোলিনেস দ্য দালাই লামা'-এর জন্য গ্র্যামি পুরস্কারে ভূষিত হয়েছেন। এই বিভাগে তার সঙ্গে মনোনীত হয়েছিলেন ক্যাথি গারভার, ট্রেভর নোয়ার, কেতানজি ব্রাউন জ্যাকসন এবং ফ্যাব মরভান। গ্র্যামি পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই স্বীকৃতি গ্রহণ করছি। আমি এটিকে ব্যক্তিগত কিছু হিসেবে দেখছি না, বরং আমাদের সম্মিলিত সার্বজনীন দায়িত্বের স্বীকৃতি হিসেবে দেখছি। আমি কৃতজ্ঞ যে এই গ্র্যামি স্বীকৃতি আমার সম্প্রীতির বার্তাগুলোকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সাহায্য করবে।’


এ ছাড়া ব্যাড বানি তার অ্যালবাম ‘ডেবি তিরার মাস ফোটোস’-এর জন্য জিতে নেন অ্যালবাম অব দ্য ইয়ার। গ্র্যামির ইতিহাসে এটি একটি নতুন অধ্যায়। এই বিভাগে জয়ী হওয়া প্রথম স্প্যানিশ ভাষার অ্যালবাম এটি।

এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে অন্যান্য বিভাগে বেস্ট পপ একক পারফরম্যান্সের জন্য লোলা ইয়ং, বছরের সেরা গানের জন্য বিলি আইলিশ, সেরা নতুন শিল্পী
অলিভিয়া ডিন, সেরা সেরা পপ ভোকাল অ্যালবাম মেহেমের জন্য লেডি গাগা,  ভিজ্যুয়াল মিডিয়ার জন্য লেখা সেরা গান কেপপ ডেমন হান্টার্সের গোল্ডেন, সেরা অ্যালবাম ক্রোমাকোপিয়া, বর্ষসেরা গীতিকার অ্যামি অ্যালেন পুরস্কারে ভূষিত হন।

ভিজ্যুয়াল মিডিয়ার জন্য সেরা সাউন্ডট্র্যাকের পুরস্কার জেতেন আলোচিত সিনেমা সিনার্স-এর শিল্পীরা। সেরা আর অ্যান্ড বি অ্যালবামের পুরস্কার পেয়েছেন লিওন থমাস। সেরা রক অ্যালবাম নেভার এনাফের জন্য টার্নস্টাইল। আরও বেশ কয়েকটি বিভাগে শিল্পীরা পুরস্কার পেয়ে আপ্লুপ হয়ে পড়েন।  

পুরস্কার ছাড়াও গ্র্যামিতে ছিল ঝলমলে পারফরম্যান্স। গানে গানে গ্র্যামির মঞ্চ মাতান রোজে, ব্রুনো মার্স, লেডি গাগা, জাস্টিন বিবার, টেইলর, দ্য ক্রিয়েটর ও রেজিনা কিং।