logo

ডিক্যাপ্রিও-লরেন্সের সিনেমার প্রথম ঝলক উন্মোচন

ডিক্যাপ্রিও-লরেন্সের সিনেমার প্রথম ঝলক উন্মোচন

মার্টিন স্কোরসেসি পরিচালিত মনস্তাত্ত্বিক হরর মুভি ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এর প্রথম ঝলক উন্মোচিত হলো। হলিউডের বর্ষীয়ান এই পরিচালকের আসন্ন সাইকোলজি থ্রিলারে প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ‘হাঙ্গার গেমস’ তারকা জেনিফার লরেন্স।

সম্প্রতি অস্কারের সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ছয়টি পুরস্কার জিতেছে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এর পর থেকে সবার আগ্রহ তুঙ্গে টাইটানিক তারকার পরবর্তী প্রজেক্টের বিষয়ে। সেই আগ্রহে উস্কে দিল ‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এর প্রথম ঝলক।

পিটার ক্যামেরনের উপন্যাস অবলম্বনে প্যাট্রিক মার্বারের চিত্রনাট্য থেকে মার্টিন স্কোরসেসি সিনেমাটি পরিচালনা করেছেন। সিনেমার গল্প এক দম্পতিকে আবির্ভূত করে, যারা ইউরোপের একটি ছোট শহর থেকে একটি শিশু দত্তক নিতে সেখানে ভ্রমণ করে। সেখানে একজন গায়ক, একজন ব্যবসায়ী এবং একজন ধর্মীয় নেতাসহ বিভিন্ন আকর্ষণীয় চরিত্রের সঙ্গে তাদের পরিচিত হয়। শহরে সময় কাটানোর সময় ওই দম্পতি বুঝতে পারে যে, তারা একে অপরের সম্পর্কে যতটা জানে বলে মনে করে, তার চেয়ে অনেক কম জানে। বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘিরে শুরু হয় তাদের অস্থির জীবন।

‘হোয়াট হ্যাপেনস অ্যাট নাইট’-এর অন্যান্য অভিনয়শিল্পীর মধ্যে রয়েছেন প্যাট্রিসিয়া ক্লার্কসন, জ্যারেড হ্যারিস ও ম্যাডস মিকলসেন।

স্কোরসেসি তার নিজের সিকেলিয়া প্রোডাকশনস ব্যানারের অধীনে সিনেমাটি প্রযোজনা করছেন। একই সঙ্গে সহ-প্রযোজক হিসেবে আছেন ডিক্যাপ্রিও। অ্যাপল স্টুডিওসের পাশাপাশি স্টুডিও ক্যানালও এই প্রকল্পের সঙ্গে যুক্ত।

আসন্ন চলচ্চিত্রটি স্কোরসেসি ও ডিক্যাপ্রিওর সপ্তম যৌথ কাজ। অন্যদিকে চার বছর পর অ্যাডাম ম্যাকের ‘ডোন্ট লুক আপ’-এর পর জেনিফার লরেন্স আবারও ডিক্যাপ্রিওর সঙ্গে কাজ করছেন।