‘সুবেদার’ অনিলকে প্রশংসায় ভাসালেন শাহরুখ

বলিউড বাদশা শাহরুখ খান প্রশংসায় ভাসালেন অনিল কাপুরকে। বয়স হলেও পর্দায় অনীলের ধুন্ধুমার অ্যাকশন, ক্ষুরধার ও সাবলীল অভিনয় দেখে আপ্লুত শাহরুখ খান। ৫ মার্চ মুক্তি পায় সুরেশ ত্রিবেণী পরিচালিত হিন্দি অ্যাকশন ড্রামা ‘সুবেদার’।
সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সুবেদার’-এ অনিলের প্রথম ঝলক দেখে মুগ্ধ স্বয়ং শাহরুখ খান। ষাটোর্ধ্ব অনিলের সংযত অথচ মনে দাগ কেটে যাওয়া পারফরম্যান্স দেখে বিমোহিত কিং খান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘সুবেদার’-এর ঝলক শেয়ার করে শাহরুখ লেখেন, ‘আমার প্রিয় অনিল কাপুরকে এই লুকে দারুণ লাগছে। তোমার এই সংযত অথচ মনে দাগ কেটে যাওয়া অভিনয় সবসময়ই আমায় অনুপ্রাণিত করে। অ্যাকশন দৃশ্যগুলোও জবরদস্ত!’
বলিউড বাদশার এই প্রশংসা পেয়ে আপ্লুত অনিল কাপুরও। তিনিও উত্তরে লেখেন, ‘তোমার এই শব্দগুলো আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা।’
মুক্তির পর থেকেই বক্স অফিস ও ক্রিটিকস—উভয় ক্ষেত্রেই সফল বলা যায়। বিশেষ করে খাতা-কলমে ‘প্রবীণ’ অনীল কাপুরের পর্দায় শক্তিশালী উপস্থিতি দর্শকের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে।
অ্যাকশন ও আবেগ দুটোকেই একসঙ্গে রেখে সাজানো গল্পে উঠে আসে এক প্রাক্তন সেনা কর্মকর্তার জীবন। যার অতীতের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতার মধ্যে তৈরি হয় এক জটিল টানাপোড়েন। জীবনের কঠিন বাস্তবতা এবং পারিবারিক সংগ্রামের মোকাবিলা করতে হয় তাকে দৃঢ় হাতে।
অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমায় ভক্তরা অনিলের পরিবর্তন দেখে তাকে ‘ভারতীয় টম ক্রুজ’ বলতে শুরু করেছেন। ‘সুবেদার’-এ তার ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার দেখার জন্য প্রবল আগ্রহ দেখা গেছে।