logo

নিক জোনাসের সিনেমার ট্রেলার প্রকাশ

নিক জোনাসের সিনেমার ট্রেলার প্রকাশ

উপমহাদেশের সবাই সংগীত তারকা নিক জোনাসকে চেনেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হিসেবে। স্ত্রী যেখানে হলিউড আর বলিউডের পর্দা মাতিয়ে যাচ্ছেন, তখন তারকা স্বামীই বা কেন পিছিয়ে থাকবেন? এবার প্রকাশ পেল নিক জোনাসের নতুন সিনেমা ‘পাওয়ার ব্যালাড’-এর ট্রেলার।

মিউজিক্যাল কমেডি ফিচারধর্মী ‘পাওয়ার ব্যালাড’ পরিচালনা করবেন জন কার্নি। নিক জোনাস ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন পল রুড, জ্যাক রেইনর, হাভানা রোজ লিউ এবং সোফি ভাভাসিউর।

ট্রেলারে দেখা যায়, এক তারকা গায়ক ড্যানি (নিক) তার বন্ধু রকিকে (রুড) ক্যারিয়ার গড়তে সহায়তা করেন। রকি হয়ে ওঠেন জনপ্রিয়। তবে তাদের সেই সম্পর্কে তিক্ততা দেখা দেয়। একটি গান ভুলভাবে লেখার কারণে রকি ও ড্যানি হিংস্র হয়ে ওঠেন। তাদের মধ্যে পেশাদার সম্পর্ক পাল্টে গিয়ে দেখা দেয় বৈরিতা।

পিটার ম্যাকডোনাল্ডের সঙ্গে জন কার্নির যৌথভাবে লেখা চিত্রনাট্যে নিক ও রুডের মধ্যকার বন্ধুত্বের কঠিন টানাপোড়েনের গল্প উঠে আসে।

ডাবলিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর বছরের শেষ দিকে জন কার্নির এই কমেডি ফিচারটি মুক্তি পেতে পারে।

নিক জোনাস গত বছরের ডিজনি প্লাস হলিডে কমেডি ‘এ ভেরি জোনাস ক্রিসমাস মুভি’-তে ভাইবোনসহ উপস্থিত হয়েছিলেন। এ ছাড়াও সনির ‘জুমানজি: দ্য নেক্সট লেভেলে’র সিক্যুয়েলেও দেখা যাবে প্রিয়াঙ্কার স্বামীকে।