logo

বাবা হারালেন নায়িকা মৌমিতা

বাবা হারালেন নায়িকা মৌমিতা

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার নায়িকা মৌমিতা মৌর বাবা মো. মোশাররফ হোসেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজ বাসায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মৌমিতা মৌ এশিয়া পোস্টকে বলেন, তার বাবা ক্যানসারের শেষ পর্যায়ে ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। এ কারণে তিনি কিছুদিন ধরে অভিনয়ের কাজ থেকেও বিরতি নিয়েছিলেন। সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

পরিবার সূত্র জানায়, বুধবার বেলা ১১টায় মানিকগঞ্জের পারিবারিক কবরস্থানে মরহুম মো. মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হবে।