logo

শাকিব খানের ঈদ শুভেচ্ছা

শাকিব খানের ঈদ শুভেচ্ছা

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউড কিং শাকিব খান। একই সঙ্গে দেশ-বিদেশের সব ভক্ত-অনুরাগীকে প্রাণঢালা অভিনন্দন জানান।

সামাজিকমাধ্যমে এক শুভেচ্ছা বার্তায় শাকিব খান লেখেন, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।’

নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তা দেন শাকিব খান। বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রিয় তারকার শুভেচ্ছা ভক্তদের উদ্বেলিত করে।
ওই শুভেচ্ছাবার্তায় শাকিব আরও লেখেন—‘পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন। উপভোগ করুন পৃথিবীময় বাংলা ভাষাভাষীদের ঈদের জনপ্রিয় গান।’ 

এবারের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’।

বাংলাদেশে ঈদের সিনেমা মানেই শাকিব খানের রাজত্ব। এবার শাকিবের ‘প্রিন্স’সহ পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা দর্শকরা উপভোগ করতে পারবেন।

অ্যাকশন, রোমান্স, ড্রামা. জীবনাখ্যান—সব বৈচিত্র্যময় সিনেমা নিয়ে সেজেছে এবারের ঈদ।