শাকিবের নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই: মিষ্টি জান্নাত

বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্প দিয়ে প্রায়ই সংবাদের শিরোনাম হন তিনি। নিয়মিত শোবিজের বিভিন্ন ইভেন্টে যোগ দেওয়ার পাশাপাশি তাকে বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও দেখা যায়।
এশিয়া পোস্টের ঈদুল আজহার বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ অতিথি হয়ে এসেছিলেন মিষ্টি জান্নাত। যেখানে তিনি জানান নানা অজানা কথা।
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রায় সময়ই মিষ্টি জান্নাতকে ঘিরে নানা গুঞ্জন শোনা যায়। এর সেই গুঞ্জনগুলো আরও উসকে দেন এই নায়িকা। তবে এবার শোনালেন ভিন্ন কথা।
‘এপি স্টার’-এ এসে মিষ্টি জান্নাত বলেন, শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।
শাকিব খানের সঙ্গে প্লেনে একটি ছবি বেশ ভাইরাল হয়। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, শাকিবের সঙ্গে যখন ওই যে আমার প্লেনের ছবিটা, ওই দিনই ওর বাসায় আমি গিয়েছি। ও ওপর থেকে ওর মার কাছ থেকে খাবার নিয়ে এসে বলছে— ‘তোমার শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে’।
সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে এই চিত্রনায়িকা বলেন, সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে না?
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রাজধানীর শিকদার মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করে চিকিৎসা পেশাও চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।