মেকআপহীন রূপে কৃষিকাজে জয়া আহসান

পর্দার গ্ল্যামারাস রূপ ছেড়ে এবার অন্য এক আবহে ধরা দিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কোনো আলোকোজ্জ্বল মেকআপ রুম বা শুটিং সেট নয়; সাধারণ পোশাক, খালি পা আর হাতে কোদাল—পুরোদস্তুর একজন কৃষকের রূপে মাটির সঙ্গে মিশে যেতে দেখা গেল তাকে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন এই তারকা। ভিডিওতে কোনো কৃত্রিমতা ছাড়াই মেকআপহীন লুকে জয়াকে গাছের পরিচর্যা ও মাটি কোপাতে দেখা যায়। গাছে ভালো ফলন ও পুষ্টির জন্য মাটিতে নিজের হাতেই মেশাচ্ছেন গোবর সার। সেই সঙ্গে নিজের বাগানের দেশি-বিদেশি বিভিন্ন গাছের সঙ্গে ভক্ত-অনুরাগীদের হাসিমুখে পরিচয়ও করিয়ে দেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে অনুভূতির কথা জানাতে গিয়ে জয়া আহসান লেখেন, মাটির গন্ধ আর সবুজের ছোঁয়া, এটাই আমার ঘর।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করার পরপরই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। চিরচেনা গ্ল্যামার জগত থেকে বেরিয়ে জয়ার প্রকৃতিপ্রেম ও এমন সাদামাটা রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেন ও তার ভক্ত-অনুরাগীরা।
.png)
