logo
Advertisement

পরী মণির ইচ্ছা ছিল শাবনূরের মতো হওয়া

এশিয়া পোস্ট বিনোদন
পরী মণির ইচ্ছা ছিল শাবনূরের মতো হওয়া
ঢালিউডের দুই সময়ের জনপ্রিয় দুই নায়িকা শাবনূর ও পরী মণি। ছবি: সংগৃহীত

রুপালি পর্দার তারকাদের প্রতি আকৃষ্ট থাকেন সবাই। বিশেষ করে অনেকের তরুণহৃদয়ের অনুপ্রেরণা হয়ে দেখা দেন পর্দার তারকারা। তেমনি এ মুহূর্তে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণিও অনুপ্রেরণা পেতেন এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা শাবনূরকে দেখে।

Advertisement

এশিয়া পোস্টের ঈদুল আজহার বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ সিনেমায় আসার আগে অনুপ্রেরণা কে—এমন প্রশ্নের জবাবে পরী মণি অকপটে শাবনূরের কথা বলেন। উপস্থাপিকা মৌসুমী হামিদের সঙ্গে আড্ডায় সিনেমায় আসার আগে-পরের অনেক অজানা কথা খোলামেলাভাবে বলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পরী মণি।

নায়কদের প্রতি আকর্ষণ না থাকলেও, ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর ছিলেন পরী মণির মূল অনুপ্রেরণা। শৈশব থেকেই তিনি শাবনূরের মতো হতে চেয়েছিলেন।

এ প্রসঙ্গে পরী মণি বলেন, ‘আমার মনে হতো, আমি শাবনূরের মতো হই। আয়নার সামনে দাঁড়িয়ে তার মতো অভিনয় করতে চাইতাম এবং নিজের দিকে তাকিয়ে মনে হতো—আমাকে শাবনূরের মতোই লাগছে।’

শাবনূরের অভিনয় ও কথা বলার ধরনের প্রশংসা করে পরী মণি বলেন, ‘আমি তার মতো করে কথা বলার চেষ্টা করতাম, অভিনয় করতে চাইতাম।’

মূলত রুপালি পর্দার নায়কদের পেছনে না ছুটে, শাবনূরের মতো একজন কিংবদন্তি অভিনেত্রী হওয়াই ছিল পরী মণির শৈশবের স্বপ্ন ও সাধনা।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেশের সবচেয়ে বড় ব্যক্তিত্বদের একজন অভিনেত্রী পরী মণি। প্রায় দেড় কোটির বেশি ভক্ত তাকে ফেসবুকে অনুসরণ করেন। সিনেমায় আসার পর কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে পড়লেও নিজের অদম্য সাহস, গ্ল্যামার, স্পষ্টবাদিতা এবং অভিনয়শৈলী দিয়ে পরী মণি বাংলাদেশের সিনেমা ভুবনে এক অনবদ্য ও আলোচিত নাম হয়ে ওঠেন।

বিষয় :