বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন: ববি

এশিয়া পোস্ট বিনোদন
বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন: ববি
boby

রাজধানীর গুলশান থেকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রেপ্তারের পর দেশের বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয়, চিত্রনায়িকা ববির বাসা থেকে তাকে আটক করা হয়েছে এবং নায়িকাকে কথিত স্ত্রী বলে সংবাদ প্রকাশ করা হয়। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা ববি।

Advertisement

ফেসবুকে দেয়া এক স্ট্যসেসে ববি লেখেন, শনিবার বিকেল থেকে ব্যবসায়ী মির্জা আবুল বাশারকে কেন্দ্র করে আমাকে নিয়ে বেশ কিছু গণমাধ্যমে চটকদার সংবাদ প্রকাশ করেছে। সেখানে বাশারের সঙ্গে জড়িয়ে কোথাও কথিত স্ত্রী, শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি আরও লেখেন, মূলত ভিউ বাণিজ্য ও আমার সম্মানহানি করতেই একটি কুচক্রী মহল এ কাজ করছে। তবে দেশের গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আমার আস্থা রয়েছে। আমাকে হেয় করার জন্য যেসব গণমাধ্যম ভূয়া খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো। আমাকে আপনারা দীর্ঘদিন ধরে চেনেন, যদি বিয়ে নামে পবিত্র সম্পর্কে জড়িয়ে থাকি সেটি অবশ্যই আমি নিজ থেকে সামনে আনাবো।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বাশার মামুনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাৎসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে গুলশান থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।