logo
Advertisement

দুই মাস পর দেশে ফিরলেন শাকিব খান

এশিয়া পোস্ট বিনোদন
দুই মাস পর দেশে ফিরলেন শাকিব খান
শাকিব খান। ছবি: ফেসবুক থেকে

দীর্ঘ দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

Advertisement

জানা গেছে, ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কিছু ব্যস্ততার কারণেও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন শাকিব। নির্ধারিত কাজ শেষ করে ঠিক দুই মাস পর ঢাকায় ফিরেছেন এই অভিনেতা।

এর আগে গত ২ জুলাই রাতের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। দেশ ছাড়ার দিনই মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সিনেমাটির শুটিংও শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

তবে নতুন সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করবেন শাকিব। আগামী সপ্তাহে সিনেমাটির শেষ অংশের কয়েকটি দৃশ্যে অভিনয় করার কথা রয়েছে তার। এরপরই নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়বেন ঢালিউডের এই তারকা।

শাকিব খানের যুক্তরাষ্ট্র সফর অবশ্য এবারই প্রথম নয়। সিনেমার কাজ, পারিবারিক প্রয়োজনসহ ব্যক্তিগত নানা কারণে এর আগেও একাধিকবার দেশটিতে গেছেন তিনি।

এদিকে শাকিব খান যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী। ফলে নিয়ম অনুযায়ী বছরের নির্দিষ্ট একটি সময় তাকে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হয়। এবারের সফরেও ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যস্ততার পাশাপাশি সেই নিয়ম মেনেই সেখানে ছিলেন তিনি।

দুই মাসের সফর শেষে দেশে ফিরে এখন ফের চলচ্চিত্রের কাজে ব্যস্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান।

দুই মাস পর দেশে ফিরলেন শাকিব খান