logo

আলোচিত দুই নির্মাতার সঙ্গে মাহা 

আলোচিত দুই নির্মাতার সঙ্গে মাহা 

বর্তমান সময়ের ছোট ও বড় পর্দার দুই হিট মেশিন খ্যাত নির্মাতা রায়হান রাফী ও কাজল আরেফিন অমি।  এবার এই দুই নির্মাতার সঙ্গে এক হয়ে কাজ করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী নাঈমা আলম মাহা। 

এবার ঈদে প্রথমবারের মতো সিনেমায় অভিষেক হয়েছে মাহার। ‘সুড়ঙ্গ’ ও ‘তাণ্ডব’ সিনেমার নির্মাতা রায়হান রাফির ‘প্রেশার কুকার’ এবং কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এ কাজ করেছেন তিনি। আর রাফির পরিচালনায় প্রথমবার সিনেমায় কাজ করেছেন মাহা।

এ প্রসঙ্গে মাহা বলেন, প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছি। ভালো পরিচালক ও ভালো সিনেমার সঙ্গী হতে পেরে খুবই ভালো লাগছে। তাও আবার ঈদ উৎসবে বড় বাজেটের সিনেমার সঙ্গে বেশ ভালো চলছে আমাদের সিনেমাটি। প্রথমবার রাফি ভাইয়ের পরিচালনায় কাজ করেছি। অভিষেক সিনেমায় বেশ সাড়া পাচ্ছি।

যোগ করে মাহা আরও বলেন, কাজল আরেফিন অমি ভাইয়ের সঙ্গে এটি দ্বিতীয় কাজ। এর আগে তার পরিচালনায় হাউ সুইট-এ কাজ করেছিলাম। ব্যাচেলর পয়েন্ট জনপ্রিয় একটি সিরিজ৷ সেই সিরিজের ৫ সিজনে কাজ করেছি। দুটি ভিন্নধর্মী কাজ নিয়ে এবার আমার অন্যরকম ঈদ কাটছে। হলে গিয়ে সরাসরি দর্শকদের প্রতিক্রিয়া দেখছি৷ বেশ ভালো লাগা কাজ করছে। আশা করছি, দুটি কাজই দর্শক বেশ পছন্দ করবেন।