logo
Advertisement

বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ পরী মণি

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক,ডেস্ক
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ পরী মণি
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার চিত্র ও চিত্রনায়িকা পরী মণি। ছবি : কোলাজ

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিবারের সদস্য ও একটি ছোট শিশুর উপস্থিতিতে বাঁধনকে হেনস্তার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ।

অভিনেত্রীকে হেনস্তা এবং সঙ্গে থাকা শিশুর কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরী মণিও।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে পরী মণি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

এর আগে ভেনিসের একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন আজমেরী হক বাঁধন। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে ক্ষুব্ধ কয়েকজন লোক অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেয়। চলে গালিগালাজ, মারধর-হেনস্তা। সে সময় বাঁধনের সঙ্গে থাকা শিশু সন্তানটি ভয়ে কেঁদে ওঠে; তার উচ্চস্বরে কান্নার শব্দ শোনা যায় ভিডি শিশুটির উপস্থিতিতেই অভিনেত্রীকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরী মণি। ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন জানান, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং মারধরের একপর্যায়ে তার মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাঁধন। জানা গেছে, ঘটনার পর স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। সেই প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।