ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ছেলের ছেলের দশম জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কক্সবাজারে গিয়েছেন তিনি।
সন্তানের সঙ্গে এই বিশেষ মুহূর্তের একটি ছবি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অপু। সেই ছবিতে একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মা ও ছেলেকে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছিলেন ঢালিউড কুইন। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।”
এদিকে সন্তানের জন্মদিনে শাকিব খান কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।”