logo

কাকে উদ্দেশ করে অরুণা বিশ্বাসের স্ট্যাটাস

কাকে উদ্দেশ করে অরুণা বিশ্বাসের স্ট্যাটাস

দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। প্রায় দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক, টেলিফিল্ম ও সিনেমায়। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগে সরব ছিলেন দেশের শোবিজ অঙ্গনে, নিয়মিত ছিলেন অভিনয়ে, শোবিজের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিতেন। কিন্ত বর্তমানে নানা কারণে দেশের বাইরেই অবস্থান করছেন তিনি।

দেশের বাইরে অবস্থান করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অরুণা বিশ্বাস। প্রায় সময়ই নানা ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন ফেসবুকে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লেখেন, স্ত্রীকে দিয়ে নানাবিধ ব্যবসা করল, ভোট ব্যবসা থেকে শুরু করে এমন কোনো ব্যবসা নাই সে করে নাই। ২০২৪- এর ভোটের সব অ্যাডের কাজ করল, 

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের নামে মিথ্যা প্রচারণা করে উপদেষ্টা হইল। ফজিলাতুন্নেছা চরিত্রে (অন্য অভিনেত্রীর পেটে লাথি মেরে ) জোর করে নিজের স্ত্রীকে ঢুকিয়ে দিল, এখন উনি জিয়াউর রহমানের জীবনী নিয়ে ছবি বানাবে জোচ্চরটা, দেশে কি পরিচালকের অভাব পড়ছে?

কতটা মেরুদণ্ডহীন এই  শয়তানটা উল্লেখ করে তিনি আরও লেখেন, যারা সুস্থ সাংস্কৃতিক চর্চার জাগরণ চান তাদের আওয়াজ তোলা উচিত।

এদিকে অরুণা বিশ্বাসের এমন স্ট্যাটাসের পর অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলাচ্ছেন। কমেন্টে অনেকেই মোস্তফা সরয়ার ফারুকীকে ইঙ্গিত করছেন। 

টিউলিপ নামে একজন মন্তব্য করেছেন, ফারুকী ভাইয়ের ওপর দিন দিন শ্রদ্ধা হারিয়ে ফেললাম। যতটুকু ভালো লাগা কাজ করত এখন একবিন্দুও নাই তার প্রতি।