তিন নায়ক প্রেমের প্রস্তাব দিয়েছিল: ববি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সম্প্রতি এশিয়া পোস্টকে জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চলচ্চিত্র জগতের তিন নায়ক তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে তিনি কখনোই সিরিয়াস ছিলেন না বলে স্পষ্ট করেছেন এই নায়িকা।
এশিয়া পোস্টের সেলিব্রিটি শো এপি স্টারে অতিথি হয়ে এসে ববি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক তুলে ধরেন। সেখানেই তিনি জানান, ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে সহ-অভিনেতাদের কাছ থেকে ভালোবাসার প্রস্তাব পাওয়া অস্বাভাবিক কিছু নয়। তার ক্ষেত্রেও এমনটা ঘটেছে একাধিকবার।

ববি বলেন, ‘তিন নায়ক আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি তখন শুধুই কাজে মনোযোগী ছিলাম। প্রেম বা সম্পর্ক নিয়ে সিরিয়াস হওয়ার মতো মানসিকতা আমার ছিল না।’
তিনি আরও জানান, ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে কোনো সম্পর্কে জড়ালে কাজের ওপর প্রভাব পড়তে পারত বলে তিনি সচেতনভাবেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজের অবস্থান পরিষ্কার রেখে পেশাদারিত্ব বজায় রাখাই ছিল তার মূল লক্ষ্য।

ববি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি সিনেমা। এছাড়া ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বেশ সংযত এবং খুব কমই গণমাধ্যমে এসব বিষয় নিয়ে কথা বলেন।