logo

অল্প বয়সে বিয়ে করা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস

অল্প বয়সে বিয়ে করা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবাসা, বিবাহ, মাতৃত্ব—সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন সিনেমার গল্পকেও হার মানায়। সময়ের স্রোতে দুজনের পথ আলাদা হলেও, প্রেমের সেই অধ্যায় আজও রয়ে গেছে আলোচনায়।

ঈদুল আজহা উপলক্ষে এশিয়া পোস্টের বিশেষ বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়ে হাজির হন অপু বিশ্বাস। জানান বিয়েসহ জীবনের নানা অজানা কথা।

জীবনের এ পর্যায় এসে সবচেয়ে বড় ভুল কী ছিল উপস্থাপিকার এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, অল্প বয়সে হুট করেই বিয়ের সিদ্ধান্ত নেয়াটা ভুল ছিল। আরও একটু সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

হালকা ইমোশন নিয়ে আমি কখনও কান্নাকাটি করি না উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, এই জীবনে আমি সবচেয়ে আমার মাকে ভীষণ মিস করি। আমি কান্না করেছি যেদিন আমার মা, বাবা, কাকা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। কারণ, তারা কখনও আর আমার মাঝে ফিরে আসবে না।

২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলেসন্তান।