logo

নতুন সরকারের কাছে জানমালের নিরাপত্তা চান ববি 

নতুন সরকারের কাছে জানমালের নিরাপত্তা চান ববি 

রাত পোহালেই ভোট। এরপর দেশে নতুন সরকার আসবে। সাধারণ মানুষের মতো তারকাদেরও রয়েছে নতুন সরকারের প্রতি প্রত্যাশা। 

ঢাকাই ছবির গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববিও ব্যতিক্রম নন। নির্বাচনের আগেই এশিয়া পোস্টকে ববি জানালেন নিজের সেই চাওয়ার কথা। 

তিনি বলেন, নতুন সরকারের কাছে প্রথমেই চাইব জানমালের নিরাপত্তা। নাগরিকরা যেন আইনের শাসন পান। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত হোক দেশ। 

ববি বলেন, উন্নত দেশের মতো আমিও চাই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, সরকারের যারাই আসবেন বিষয়টির দিকে নজর দেবেন।  

ঢাকা-১৫ আসনের ভোটার ববি। ভোট প্রদান শেষে দিনটি টেলিভিশন সেটের সামনে ফলাফল দেখে কাটাবেন বলে জানান। 

এদিকে ১০ ফেব্রুয়ারি ববির দুই বোন ও সন্তানরা অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন। গত এক মাস খালা হিসেবে দারুণ সময় কেটেছে তার। বোনের সন্তানদের মিস করছেন তিনি।