logo
Advertisement

এত ব্যস্ত লাইফ কখনো কাটাইনি: তমা মির্জা

এত ব্যস্ত লাইফ কখনো কাটাইনি: তমা মির্জা
ছবিটি তমা মির্জার ফেসবুক আইডি থেকে সংগৃহীত

আমি এত ব্যস্ত লাইফ কখনও কাটাইনি। আগে রাতে ফোন দেখা হতো, মুভি দেখতাম। এখন কিন্তু আমাকে রাত ১২টার পর কেউ পাবে না। আবার সকাল ৭টার মধ্যে আমাকে পাওয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা সাড়ে ৯টায় মধ্যে অফিসে যাই। কাজ শেষ করে দ্রুত ঘরে ফেরার চেষ্টা করি। মা-বাবার সঙ্গে একটু সময় দিয়ে ঘুমিয়ে যাই। ছুটির দিন এলে আমার চেয়ে বেশি খুশি কেউ হয় না। বলছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা তমা মির্জা।

বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তমা মির্জা। কয়েক মাস আগে শুরু করা চাকরি বদলে দিয়েছে এই অভিনেত্রী লাইফস্টাইল। সেই গল্পই এশিয়া পোস্টের এপি গ্ল্যামার অনুষ্ঠানে এসে বলেছেন তমা মির্জা।

কথা প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকে চাকরি নেওয়ার পর শুক্র ও শনিবার আমার জন্য খুশির দিন। তবে খুব একটা যে ফ্রি থাকি এমনটাও না। শুটিং ও অন্যান্য কাজ এই দুই দিনেই করে থাকি।

খাঁচার ভেতর অচিন পাখি, সুড়ঙ্গ, দাগি, ফ্রাইডে, আমলনামাসহ বেশ কিছু ভিন্নধর্মী চরিত্র উপহার দিয়েছেন তমা। প্রতিটি চরিত্র ছিল চ্যালেঞ্জিং। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, আমাকে নির্মাতারা চ্যালেঞ্জিং চরিত্রেই বেশি ভেবেছেন। আমিও নিজেও এ ধরনের চরিত্র করতে পছন্দ করি। দর্শকদের ভিন্নধর্মী গল্প উপহার দিতে ভালো লাগে।

কথা প্রসঙ্গে তমার রিলেশনশিপ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, এই মুহূর্তে তিনি সিঙ্গেল আছেন। জীবনে সৎ মানুষ পেলে সম্পর্কের ব্যাপারে ভেবে দেখবেন।

নাচ দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তমা মির্জা। ২০১০ সালে বলো না তুমি আমার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ২০১৫ সালে নদীজন সিনেমায় অভিনয় করে সেরা পার্শ্বচরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।