logo

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় স্টেজ মাতাবেন জায়েদ খান

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় স্টেজ মাতাবেন জায়েদ খান

এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমা মাতাতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত মুখ জায়েদ খান। ওকলাহোমা অঙ্গরাজ্যে প্রথমবারের মতো বৈশাখী মেলা উপলক্ষে কনসার্টে পারফর্ম করবেন তিনি।

আগামী ৯ মে এই কনসার্টের আয়োজন করতে যাচ্ছে দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমা। ওই কনসার্টে জায়েদ খানের সঙ্গে আরও থাকছেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা। গত বছর এই কনসার্টে অংশ নিয়েছিলেন নগর বাউল খ্যাত জেমস।

জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে সময় কাটানো এই অভিনেতা সেখানেই বিভিন্ন স্টেজ শো ও বিভিন্ন শুটিং নিয়ে ব্যস্ত আছেন। 

অভিনয় থেকে দূরে থাকলেও পুরোপুরি আড়ালে নেই জায়েদ খান। যুক্তরাষ্ট্রে ‘ঠিকানা’ চ্যানেলে তার উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘সেলিব্রিটি টক শো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।