‘কতগুলো কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখল’

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (র.) মাজার এলাকার দীঘিতে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। দীঘির পানিতে থাকা একটি কুমির আচমকা পানির ওপর উঠে এসে একটি কুকুরকে মুখে তুলে নিয়ে গভীর জলে তলিয়ে যায়। পুরো ঘটনাটি মুহূর্তেই ঘটে যায়, আর আশপাশে থাকা মানুষজন ও অন্যান্য কুকুর অসহায়ভাবে তা প্রত্যক্ষ করে।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। অনেকেই এটিকে মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন, আবার কেউ কেউ দীঘিতে থাকা কুমিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই ঘটনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘কতগুলো কুকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখল।’ তার এই সংক্ষিপ্ত মন্তব্যটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং ভিন্ন ভিন্ন ব্যাখ্যার জন্ম দেয়। পরীমণির এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এ ঘটনা নিয়ে এরই মধ্যে বিনোদন আঙ্গনের অনেক তারকাই প্রতিক্রিয়া দেখিয়েছেন। তাদের মধ্যে আছেন জয়া আহসান ও তমা মির্জাও।