‘আমাদের এই পথচলা খুব একটা সহজ ছিল না’

এশিয়া পোস্ট বিনোদন
‘আমাদের এই পথচলা খুব একটা সহজ ছিল না’
আমাদের এই পথচলা খুব একটা সহজ ছিল না: জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

নির্বাচিত হয়ে জয় বলেন, আমাদের এই পথচলা খুব একটা সহজ ছিল না। আমরা প্লানিং করেছিলাম যে শিল্পীদের স্বার্থে, শিল্পী সমিতির স্বার্থে সুন্দর একটা পরিষদ গঠন করব। সেই হিসেবেই অনেক সিনিয়রদের নিয়ে শিবা সানু ভাইয়ের মতো একজন কর্মঠ ও ভালো মনের মানুষের সঙ্গে যাত্রা শুরু করেছি।

তিন আরও বলেন, আমাদের সহযোগী হিসেবে সবার প্রিয় শুভ্রত দা ও টোটাল টিমটাকে সাজিয়েছিল। সবকিছু মিলিয়ে আমাদের পথচলা অতোটা সহজ ছিল না যতটা আমরা গুছিয়ে উঠতে পেরেছি। এর আগে প্রতিটা নির্বাচনে আমরা দেখে এসেছি এই ইলেকশনটা আলোচনার চেয়ে সমালোচিত হয়েছে বেশি। তবে এবার আমরা সার্থক যে জয়ী হই আর বিজয়ী হই কোনো সমালোচনার মধ্যে যাবো না।

জয় বলেন, আলোচনার মাধ্যমেই বাংলাদেশ শিল্পী সমিতির ২০২৬-২০২৮ নির্বাচনটা পরিসমাপ্তি করব। আপনাদের সবার কাছে আমরা অনেক কৃতজ্ঞ, শিল্পী সমিতির সদস্যদের কাছে কৃতজ্ঞ যে সবাই মিলে আমরা এত সুন্দর পরিকল্পনা করেছিলাম আর নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে পরিশমাপ্তি করতে পেরেছি।