মিমের প্রতি আমার ইমোশন আছে: রাফী

এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তার নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে এ সময়ে সুনাম অর্জন করেছেন। এবার ঈদেও মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘প্রেশার কুকার’ ছবিটি। ইতোমধ্যে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি।
এদিকে, জনপ্রিয় এই নির্মাতা এশিয়া পোস্টের অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়েছিলেন। যেখানে তিনি জানান তার নানা অজানা কথা।
ক্যারিয়ারে অনেক নায়িকাকে নিয়ে কাজ করেছেন নির্মাতা রাফী। সেই কাতারে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
মিমকে নিয়ে জানতে চাইলে রাফী বলেন, আমার ‘পরাণ’ ছবির নায়িকা। যে ছবি আমাকে চেঞ্জ করে দিয়েছে। ওর প্রতি আমার অনেক ইমোশন আছে। কারণ, ওর সঙ্গে আমার জার্নি হয়েছে যখন আমি প্রথম নির্মাতা। ও শুরুর দিকে অনেককেই বলতো রাফিকে নিয়ে একটা সিনেমা করেন। ওর প্রতি আমি অনেক কৃতজ্ঞ।